সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতে তৈরি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত মাসুল আরোপ করেছে, তার জবাবে ভারতও পাল্টা মাসুল আরোপের প্রস্তাব দিয়েছে। ভারত সরকার জানিয়েছে, কিছু নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর এই অতিরিক্ত শুল্ক বসানো হবে। বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-কে ভারত এই প্রস্তাবের কথা জানিয়েছে এবং উল্লেখ করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই একতরফা শুল্ক আরোপ ১৯৯৪ সালের জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড (GATT) এবং সেফগার্ড অ্যাগ্রিমেন্ট (AOS)-এর পরিপন্থী।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য নীতির ন্যায্যতা ও ভারসাম্য নষ্ট করে। বর্তমানে এই প্রস্তাব WTO-র বিজ্ঞপ্তি পর্যায়ে রয়েছে, অর্থাৎ চূড়ান্ত প্রয়োগের আগে আন্তর্জাতিকভাবে পর্যালোচনার অপেক্ষায়।
এদিকে, ভারত ও আমেরিকার মধ্যে নতুন এক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও চলছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের এই আলোচনার প্রেক্ষাপটে, পাল্টা মাসুল আরোপের এই সিদ্ধান্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই প্রেক্ষিতে আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যে দুই দেশের অবস্থান এবং সম্পর্কের গতিপথ কোন দিকে যায়, তা এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।

![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড