সোমালিয়া ওয়েব নিউজঃ আজ সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার কেলার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে যৌথ অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। সকালে কেলার জঙ্গল ঘিরে ফেলে বাহিনী। তখনই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীও।
দীর্ঘক্ষণ গোলাগুলির পর তিন জঙ্গিকে নিস্ক্রিয় করা হয়। এখনও অভিযান চলছে, কারণ আশঙ্কা করা হচ্ছে যে আরও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে।
এই অভিযানে বাহিনীর কেউ হতাহত হননি বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। নিহত জঙ্গিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

![]()

More Stories
অম্বুবাচী মহামেলায় আগত ভক্তদের সেবায় ভারত সেবাশ্রম সংঘ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন