সোমালিয়া ওয়েব নিউজঃ ভেজাল স্যালাইন কাণ্ডে আরও এক মর্মান্তিক মৃত্যুর খবর সামনে এল। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ হয়ে পড়া নাসরিন খাতুন নামে এক প্রসূতির গতকাল মৃত্যু হয়েছে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে। দীর্ঘদিন ধরে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।
প্রসঙ্গত, গত ৮ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়ার পর পাঁচ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামনে আসার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই সময় একজন প্রসূতির মৃত্যু হয়েছিল। বাকি তিনজনের মধ্যে নাসরিন সহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নাসরিনের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল এবং তাঁর ডায়ালিসিস চলছিল। অবশেষে গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের ভূমিকা ও হাসপাতাল ব্যবস্থাপনার গাফিলতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। চিকিৎসা মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে, কীভাবে এমন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ওষুধ সরবরাহ ব্যবস্থায় এই ধরনের ত্রুটি ঘটতে পারে।
সরকারি তরফে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত দায় নির্ধারণ করা হয়নি। নিহতদের পরিবারে শোকের ছায়া, এবং গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের