সোমালিয়া ওয়েব নিউজঃ ছত্তিশগড়ের সুকমা জেলায় গতকাল বড়সড় সাফল্য পেল প্রশাসন। মোট ১৪ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে আটজনের নামে পুরস্কার ঘোষিত ছিল, যার মোট পরিমাণ ১৬ লক্ষ টাকা।
রাজ্য সরকারের পুনর্বাসন নীতির অধীনে আত্মসমর্পণকারী প্রত্যেক মাওবাদীকে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই নীতির আওতায় তাদের সমাজের মূল স্রোতে ফেরাতে বিভিন্ন সহযোগিতাও করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
সুকমার মতো মাওবাদীপ্রবণ এলাকায় এতজন জঙ্গির আত্মসমর্পণকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে নিরাপত্তা বাহিনী। প্রশাসনের মতে, সরকারের পুনর্বাসন নীতির ফলে আরও অনেক মাওবাদী আত্মসমর্পণে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।

![]()

More Stories
বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবস আজ
নির্বাচন কমিশনের কাজ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রেস নোট
নামামি ভারতম’-এ এক সুরে ‘বন্দে মাতরম’, ২৫ সেপ্টেম্বর দেশজুড়ে গণসংগীত