February 5, 2026

বাংলাদেশ ও পাকিস্তান সংক্রান্ত বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের অবস্থান স্পষ্ট করলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল

সোমালিয়া ওয়েব নিউজঃ নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ ও পাকিস্তান সংক্রান্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

বাংলাদেশে আওয়ামি লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রসঙ্গে মুখপাত্র জানান, “এতে সে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় বিঘ্ন ঘটছে।” ভারত প্রতিবেশী দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে বলেই জানান তিনি।

জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, “এ বিষয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থান সকলেরই জানা এবং এই সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিকভাবে সমাধানযোগ্য।”

আরও এক প্রশ্নের জবাবে মুখপাত্র স্পষ্ট করে দেন, “এ বিষয়ে ভারতের নীতিতে কোনও পরিবর্তন হয়নি। পাকিস্তান অবৈধভাবে যে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, সেটাই একমাত্র বকেয়া সমস্যা।”

তিনি জানান, পাকিস্তান যতদিন না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে, ততদিন সিন্ধু জল চুক্তি কার্যকর রাখা সম্ভব নয়। পররাষ্ট্র মন্ত্রকের এই বক্তব্যে ভারতের কূটনৈতিক অবস্থান পুনরায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

Loading