সোমালিয়া ওয়েব নিউজঃ চলতি আর্থিক বর্ষে দেশের পাটচাষিদের জন্য আশার বার্তা নিয়ে এল কেন্দ্রীয় সরকার। পাটের নূন্যতম সহায়ক মূল্য (Minimum Support Price – MSP) কুইন্টাল প্রতি ৫৬৫০ টাকা ধার্য করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩১৫ টাকা বেশি। এই নতুন মূল্য আগামী ১লা জুলাই থেকে কার্যকর হবে।
গতকাল কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (JCI)-র ম্যানেজিং ডিরেক্টর অজয় কুমার জলি এই তথ্য জানান। তিনি বলেন, “গত আর্থিক বর্ষে জেসিআই ৫ লক্ষ কুইন্টালেরও বেশি কাঁচা পাট কিনেছে, যার জন্য সহায়ক মূল্য বাবদ ২৫২ কোটির বেশি অর্থ প্রদান করা হয়েছে।”
তিনি আরও জানান, বাজারে পাটের চাহিদা যদি কমেও থাকে, তবুও কৃষকরা যেন লোকসানে পাট বিক্রি না করেন। তাঁদের সুবিধার্থেই সরকার নির্ধারিত এই এমএসপি-তে পাট জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ক্রয় করবে। তবে বর্তমানে পাটের বাজারমূল্য এখনও এমএসপি-র চেয়ে বেশি, যা কৃষকদের জন্য আরও আশাব্যঞ্জক।
উল্লেখযোগ্য যে, এই নূন্যতম সহায়ক মূল্য মিডল গ্রেড (TD-3) পাটের ভিত্তিতে নির্ধারিত হয়েছে।
পাটচাষিদের সুবিধার্থে “Paat-Mitro” নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে জেসিআই। এই অ্যাপের মাধ্যমে নিকটবর্তী ক্রয় কেন্দ্র, চলতি এমএসপি, এবং পাটচাষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানা যাবে।

![]()

More Stories
পশ্চিমবঙ্গের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি কি ‘নিখোঁজ’? রাজ্যসভায় চাঞ্চল্যকর তথ্য পেশ কেন্দ্রের
প্রকৃতি বন্দনার মহোৎসব: আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘বাহা পরব’
হাত ছেড়ে পদ্ম ধরলেন কলকাতার দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক, সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে বড় ভাঙন কংগ্রেসে