February 5, 2026

গুগল ম্যাপে BGB-এর বিভিন্ন ঘাঁটি স্পষ্ট দেখা গেলেও, ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF-এর ঘাঁটিগুলো দেখা যাচ্ছে না

সোমালিয়া ওয়েব নিউজঃ সাম্প্রতিক সময় বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে আলোচনায় উঠে এসেছে যে, গুগল ম্যাপে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGB-এর বিভিন্ন ঘাঁটি স্পষ্ট দেখা গেলেও, ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF-এর ঘাঁটিগুলো দেখা যাচ্ছে না। অনেকেই দাবি করছেন, ভারতের নিজস্ব ন্যাভিগেশন সিস্টেম NAVIC ব্যবহারের কারণে BSF-এর অবস্থান GPS-ভিত্তিক প্ল্যাটফর্মে “অদৃশ্য” হয়ে গেছে, যা বাংলাদেশ এবং পাকিস্তানকে “আতঙ্কে” ফেলে দিয়েছে। NAVIC (Navigation with Indian Constellation) হলো ভারতের নিজস্ব উপগ্রহ-নির্ভর ন্যাভিগেশন সিস্টেম, যা তৈরি করেছে ISRO। এটি মূলত ভারত ও তার আশেপাশের প্রায় ১৫০০ কিমি অঞ্চল কভার করে।NAVIC-এর দুটি অংশ রয়েছে:

  • Standard Positioning Service (SPS): সাধারণ মানুষের জন্য।
  • Restricted Service (RS): সেনাবাহিনী ও বিশেষ সংস্থার জন্য, যা এনক্রিপ্টেড ও উচ্চ নির্ভুলতাসম্পন্ন।

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় NAVIC গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে, বিশেষত কার্গিল যুদ্ধের অভিজ্ঞতার পর, যখন মার্কিন GPS অ্যাক্সেস সীমিত হয়ে পড়ে। কার্গিল যুদ্ধে পাক অনুপ্রবেশকারীদের লোকেশন জানার জন্য ভারত আমেরিকার কাছে GPS চেয়েছিল, আমেরিকা দিতে অস্বীকার করেছিল। ভারতের NAVIC একটি কৌশলগত ও প্রযুক্তিগত অগ্রগতি, যার মাধ্যমে ভারত নিজস্ব নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করেছে।

এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তান বুঝতেই পারছে না হঠাৎ কী হলো BSF লোকেশনের এবং খুবই আতঙ্কে আছে, কারণ, GPS ব্যাবহারের মাধ্যমে BGB এবং পাকিস্তান সেনাবাহিনীর লোকেশন দেখালেও, ভারতের BSF ঘাঁটি GPS ট্রাক করতে পারছে না।

Loading