সোমালিয়া ওয়েব নিউজঃ মাউন্ট এভারেস্ট জয়ের গৌরব অর্জনের কিছুক্ষণের মধ্যেই চিরঘুমে ঢলে পড়লেন নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষ।
পেশায় শিক্ষক সুব্রতবাবু ছিলেন লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্ট-এর একজন সক্রিয় সদস্য এবং পর্বতারোহণে তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এভারেস্ট জয়।
সূত্র অনুযায়ী, ১৫ ও ১৬ মে মধ্যবর্তী রাতে মাউন্ট এভারেস্টের সাউথ সামিট ও হিলারি স্টেপ এর মাঝামাঝি কোনো এক উচ্চতায় তাঁর মৃত্যু হয়। জানা গেছে, ক্যাম্প ফোর থেকে কিছুটা দেরিতে শৃঙ্গ অভিযানে রওনা হওয়া এবং দীর্ঘসময় পর শিখরে পৌঁছনোর পর অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় এই মর্মান্তিক পরিণতি হয়।
সুব্রতবাবুর সঙ্গে অভিযানে ছিলেন রুম্পা দাশ নামে আরও এক পর্বতারোহী, যাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুব্রত ঘোষ এই অভিযানকে ঘিরে বহুদিন ধরে মানসিক ও শারীরিক প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর হঠাৎ মৃত্যুতে রানাঘাটে শোকের ছায়া নেমে এসেছে। লায়ন্স ক্লাবের সহকর্মীরা এবং শিক্ষাজগতে তাঁর সহকর্মীরা শোকাহত।

![]()

More Stories
বিস্তারিত পশ্চিমবঙ্গ বাজেট
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর ৭৩ বছর: শোক, বিতর্ক ও তদন্তের দাবির স্মৃতিচারণ
জুলাই থেকে দেশজুড়ে তিন গুরুত্বপূর্ণ সামাজিক-অর্থনৈতিক সমীক্ষা, কলকাতায় শুরু প্রশিক্ষণ শিবির