September 24, 2026

প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ধীমান দত্ত, শোকস্তব্ধ সাংবাদিক মহল

সোমালিয়া ওয়েব নিউজ; বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও প্রাক্তন ‘আজকাল’ ক্রীড়া সম্পাদক ধীমান দত্ত আজ দুপুরে সল্ট লেকের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত জটিল অসুস্থতায় ভুগছিলেন।

ধীমান দত্ত ক্রীড়া সাংবাদিকতার জগতে একটি উজ্জ্বল নাম। ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি ‘আজকাল’ পত্রিকায় ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁর নেতৃত্বে আজকালের খেলার পাতা ও বিশেষ ‘খেলা’ ম্যাগাজিন বাংলার ক্রীড়াপ্রেমী পাঠকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। তাঁর লেখনী ছিল গভীর, বিশ্লেষণধর্মী ও পাঠকনন্দিত।

তাঁর আকস্মিক প্রয়াণে সাংবাদিকতা ও ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কলকাতা প্রেস ক্লাবকলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছে এবং তাঁকে ক্রীড়া সাংবাদিকতার একজন অগ্রণী পথিকৃৎ হিসেবে শ্রদ্ধা জানিয়েছে।

Loading