September 23, 2026

বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে ক্ষতিসাধনের অভিযোগে শিক্ষকদের তলব, হাজিরা না দিলে গ্রেপ্তারের হুঁশিয়ারি

সোমালিয়া ওয়েব নিউজঃ বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন চাকরিহারা শিক্ষককে তলব করল পুলিশ। অভিযুক্তদের নামের তালিকা না জানালেও, পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁদের বাড়িতে নোটিস পাঠানো হয়েছে। সেই নোটিসে আগামী ২১শে মে-তে বিধাননগর উত্তর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর ও আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে। নোটিসে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত দিনে হাজির না হলে গ্রেপ্তার করার পথে হাঁটবে প্রশাসন।

ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষক মহলে। অনেকে একে আন্দোলনকে দমন করার চেষ্টা হিসেবে দেখছেন। তবে পুলিশ বলছে, আইন অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Loading