সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম সংক্রান্ত মামলায় আজ, সোমবার, ফের শুনানি হতে চলেছে কলকাতা হাই কোর্টে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দুপুর ২টোর সময় এই মামলার পরবর্তী দফার শুনানি নির্ধারিত রয়েছে।
প্রসঙ্গত, এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক গড়মিলের অভিযোগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার কর্মরত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও সেই রায়ের বিরুদ্ধে আপিলে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করে, ফলে এখনো পর্যন্ত কোনও শিক্ষককে চাকরি ছাড়তে হয়নি।
তবে ডিভিশন বেঞ্চের আজকের রায় বা নির্দেশের উপরই নির্ভর করছে এই হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার পেশাগত ভবিষ্যৎ। আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ঘিরে রাজ্যের শিক্ষা মহলে এখন চরম উৎকণ্ঠা।

![]()

More Stories
পশ্চিমবঙ্গের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি কি ‘নিখোঁজ’? রাজ্যসভায় চাঞ্চল্যকর তথ্য পেশ কেন্দ্রের
প্রকৃতি বন্দনার মহোৎসব: আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘বাহা পরব’
হাত ছেড়ে পদ্ম ধরলেন কলকাতার দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক, সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে বড় ভাঙন কংগ্রেসে