সোমালিয়া ওয়েব নিউজঃ আজ রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হল কৃষি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (ICAR)-এর বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকদের বার্ষিক সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান।
এ বছরের সম্মেলনের থিম—“Convergence for Action: Shaping Agricultural Research, Education and Extension for Viksit Bharat at 2047”। এই থিমের মধ্য দিয়ে ভবিষ্যতের ভারত গড়তে কৃষিক্ষেত্রে গবেষণা, শিক্ষা এবং সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্মেলনে, কৃষি খাতকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্যে জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থা (NARS) পুনঃপরিকল্পনা সংক্রান্ত একটি উচ্চ-পর্যায়ের বৈঠকেরও সভাপতিত্ব করেন শ্রী চৌহান। এই বৈঠকে গবেষণা ও শিক্ষা নীতির রূপায়ণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল