সোমালিয়া ওয়েব নিউজঃ দেশের রেল পরিকাঠামোকে আধুনিকীকরণ ও যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর অধীনে আগামী ২২শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করবেন ১০৩টি রেল স্টেশন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আদ্রা ডিভিশনের জয়চন্ডি পাহাড় স্টেশনও রয়েছে।
দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে, জয়চন্ডি পাহাড় স্টেশনের উন্নয়নমূলক প্রয়োজনীয় কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা, পরিকাঠামো উন্নয়ন এবং যাত্রী সেবার মান বৃদ্ধির লক্ষ্যেই এই রূপান্তর সাধিত হয়েছে।
এই প্রকল্পের অধীনে স্টেশনগুলিকে আধুনিক স্থাপত্য, ডিজিটাল পরিকাঠামো, আরও ভালো প্রবেশ ও বাহির পথ, পরিবেশ-বান্ধব ব্যবস্থাপনা প্রভৃতি দিক থেকে উন্নত করা হয়েছে।
এই উদ্বোধনকে ঘিরে স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন