September 23, 2026

ভারত ছাড়ার নির্দেশ UNMOGIP-কে, মোদী সরকারের ঐতিহাসিক পদক্ষে

সোমালিয়া ওয়েব নিউজঃ জাতিসংঘের মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া (UNMOGIP)-কে ১০ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের ফলে, স্বাধীনতা-উত্তর ভারতে প্রথমবার, এই আন্তর্জাতিক পর্যবেক্ষক গোষ্ঠীকে কার্যত বিদায় জানানো হলো।

UNMOGIP-এর ভারতে উপস্থিতি শুরু হয়েছিল ১৯৪৮ সালে, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর্যবেক্ষণ করতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতের তরফে বারবার বলা হয়, এই মিশনের প্রাসঙ্গিকতা ফুরিয়ে গেছে — বিশেষত ১৯৭২ সালের শিমলা চুক্তির পর, যেখানে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধানে সম্মত হয় দুই দেশ।

সরকারি সূত্রে জানা গেছে, UNMOGIP-এর সদস্যদের ভিসা বাতিল করে ১০ দিনের আল্টিমেটাম পাঠানো হয়েছে, এবং তাদের যাবতীয় সুযোগ-সুবিধাও প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ভারতের কূটনৈতিক অবস্থান — কাশ্মীর এখন ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয়, এবং কোনও আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রয়োজন নেই।

বিশেষজ্ঞ মহলের মতে, ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিল-এর পর কেন্দ্রের এই সিদ্ধান্ত ছিল সময়ের অপেক্ষা মাত্র। এর ফলে ভারত সরকার স্পষ্ট বার্তা দিতে চায় — দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনও সংস্থা বা শক্তি হস্তক্ষেপ করতে পারবে না।

এই পদক্ষেপকে অনেকেই তুলনা করছেন ইজরায়েলের UNRWA তাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে — একটি স্পষ্ট ভূরাজনৈতিক অবস্থান। সরকারের একাংশের মতে, অতীতে পূর্ববর্তী সরকারগুলি এই পদক্ষেপ নিতে সাহস দেখায়নি, তবে বর্তমান সরকার তা করে দেখাল।

জাতিসংঘ বা আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

Loading