February 4, 2026

অপারেশন সিন্দুরের পর প্রথমবার বাংলায়, আলিপুরদুয়ারে জনসভা করলেন প্রধানমন্ত্রী মোদী


১ হাজার ১৭ কোটি টাকার গ্যাস প্রকল্পের শিলান্যাস, উন্নয়নে গুরুত্ব দিলেন মোদী

সোমালিয়া ওয়েব নিউজঃ ‘অপারেশন সিন্দুর’-এর পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক জনসভা থেকে তিনি রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ভূমিকা তুলে ধরেন এবং একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, “কেন্দ্র বাংলার উন্নয়নের জন্য নিরন্তর সচেষ্ট। বাংলার উন্নয়ন ছাড়া দেশের উন্নতি কল্পনা করা যায় না।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ শুধু একটি রাজ্য নয়, এটি দেশের অগ্রগতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।”

এই জনসভা থেকেই প্রধানমন্ত্রী ১,০১৭ কোটি টাকার সিটি গ্যাস প্রকল্পের শিলান্যাস করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পরিবেশবান্ধব প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন মোদী।

বিকেলে প্রধানমন্ত্রী পাটনায় যাবেন এবং সেখানকার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। এই টার্মিনাল ভবন পূর্ব ভারতের বিমান পরিবহণের পরিকাঠামোকে আরও মজবুত করবে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, বিশেষ করে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই সফর বিজেপির পূর্বাঞ্চলে ঘাঁটি মজবুত করার কৌশল বলেই ধরা হচ্ছে।

Loading