সোমালিয়া ওয়েব নিউজঃ ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রকাশ করেছে ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার নির্ঘণ্ট। চলতি বছর ২৫ থেকে ২৯ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা।
পরীক্ষা হবে দুইটি অর্ধে –
প্রথমার্ধ: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
দ্বিতীয়ার্ধ: দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত
পরীক্ষার বিস্তারিত সূচি ও কেন্দ্র সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে ইউজিসি-নেট-এর অফিসিয়াল ওয়েবসাইটে ugcnet.nta.ac.in
পরীক্ষার্থীদের সুবিধার্থে যোগাযোগের ব্যবস্থা রেখেছে এনটিএ।
তাঁরা প্রয়োজনে ফোন করতে পারেন – ০১১-৪০৭৫ ৯০০০
অথবা ইমেল করতে পারেন – ugcnet@nta.ac.in
NTA জানিয়েছে, পরীক্ষার জন্য সময়মতো অ্যাডমিট কার্ড ও নির্দেশিকা ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইটে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

![]()

More Stories
বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবস আজ
নির্বাচন কমিশনের কাজ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রেস নোট
নামামি ভারতম’-এ এক সুরে ‘বন্দে মাতরম’, ২৫ সেপ্টেম্বর দেশজুড়ে গণসংগীত