সোমালিয়া ওয়েব নিউজঃ চাকরিপ্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন উদ্যোগ স্টাফ সিলেকশন কমিশনের (SSC)। এবার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমেই কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য সরাসরি আবেদন করা যাবে। ‘mySSC’ নামের এই অ্যাপ চালু হওয়ার পর, আগের মতো SSC-র ওয়েবসাইটে না গিয়েও ঘরে বসে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে আধার যাচাইকরণও করা যাবে, যার ফলে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সুরক্ষিত হবে বলে আশ্বাস SSC-র তরফে। কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সুবিধা ও নিরাপত্তা আরও বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগে SSC-র ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার জন্য আবেদন করতে হতো এবং শুধু ছবি আপলোডের ক্ষেত্রে মোবাইল অ্যাপ ব্যবহার করা যেত। এখন থেকে সমগ্র আবেদন প্রক্রিয়াই শুধুমাত্র ‘mySSC’ অ্যাপের মাধ্যমেই করা যাবে।
এই অ্যাপটি ইতিমধ্যেই গুগল প্লে-স্টোরে উপলব্ধ, যেখান থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। আশা করা হচ্ছে, এই নতুন ব্যবস্থার ফলে বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলের চাকরিপ্রার্থীরা আরও সহজে আবেদন করতে পারবেন।

![]()

More Stories
জমি জট ও অসহযোগিতায় বাতিল হয়েছিল একাধিক রেল প্রকল্প, ফের বাস্তবায়নের সিদ্ধান্ত: রাজ্যসভায় অশ্বিনী বৈষ্ণব
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা