সোমালিয়া ওয়েব নিউজঃ স্বাস্থ্যসাথী কার্ড ও চিকিৎসা সংক্রান্ত খরচের ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ জমা পড়ায় রাজ্য সরকার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (সংশোধনী) বিল, ২০২৫ আগামীকাল বিধানসভায় উত্থাপিত হতে চলেছে।
স্বাস্থ্য কমিশনের সুপারিশে গতি পেয়েছে আইন সংশোধনের প্রক্রিয়া। স্বাস্থ্যসাথী প্রকল্পে অনেক রোগী ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছিল। অতিরিক্ত বিল, অস্বচ্ছ পরিষেবা, এবং প্রকল্পের নিয়ম ভাঙার মতো ঘটনা সামনে এসেছে একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার স্পষ্টভাবে জানাতে চায়, স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জনস্বার্থ সুরক্ষায় কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না।
সূত্রের খবর, আগামী দুই দিন এই সংশোধনী বিলের উপরে দেড় ঘণ্টা করে মোট ৩ ঘণ্টা আলোচনার কর্মসূচি নির্ধারিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও আলোচনায় অংশ নিতে পারেন বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে।
আজ দ্বিতীয়ার্ধে আলোচনা শুরুর আগে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে, যেখানে সংশোধনী বিল পাশ করানোর কৌশল এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে।
রাজ্যবাসীর স্বাস্থ্যসুরক্ষা ও সরকারি প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে এই বিল আগামী দিনে স্বাস্থ্য পরিকাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলেই মনে করছে প্রশাসন।

![]()

More Stories
পশ্চিমবঙ্গের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি কি ‘নিখোঁজ’? রাজ্যসভায় চাঞ্চল্যকর তথ্য পেশ কেন্দ্রের
প্রকৃতি বন্দনার মহোৎসব: আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘বাহা পরব’
হাত ছেড়ে পদ্ম ধরলেন কলকাতার দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক, সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে বড় ভাঙন কংগ্রেসে