সোমালিয়া ওয়েব নিউজঃ আজ সারা দেশে শ্রদ্ধার সঙ্গে পালিত হল বীরাঙ্গনা ঝাঁসীর রাণী লক্ষ্মী বাঈ-এর আত্মবলিদান দিবস। লক্ষ্মী বাঈ ১৮২৮ বা ১৮৩৫ সালে বারাণসীতে মণিকর্ণিকা তাম্বে নামে জন্মগ্রহণ করেন।ছোটবেলায় তিনি “মনু” নামে পরিচিত ছিলেন। মাত্র ১৫ বছর বয়সে ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সাথে তার বিয়ে হয়। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের নাম রাণী লক্ষ্মী বাঈ। ১৮৫৮ সালের এই দিনেই ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহিদ হয়েছিলেন তিনি।
এই উপলক্ষে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নানা কর্মসূচির। কলকাতার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও এদিন রাণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বক্তারা রাণী লক্ষ্মী বাঈ-এর অসীম সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগের কথা স্মরণ করেন।
প্রসঙ্গত, ঝাঁসীর সিংহবিনী রাণী লক্ষ্মী বাঈ ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ তথা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতৃত্বদাতা ছিলেন। মাত্র ২৯ বছর বয়সে ব্রিটিশ সেনার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে গোয়ালিয়রের কাছে অবিস্মরণীয় বীরত্ব প্রদর্শন করে শহিদ হন। তাঁর জীবন-দর্শন আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
দেশের নানা প্রান্তের পাশাপাশি ঝাঁসীতেও এদিন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাণী লক্ষ্মী বাঈ-এর বীরত্বের স্মরণ করা হয়।

![]()

More Stories
অম্বুবাচী মহামেলায় আগত ভক্তদের সেবায় ভারত সেবাশ্রম সংঘ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন