সোমালিয়া ওয়েব নিউজঃ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আজ বাংলার সর্বত্র প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ উত্তরবঙ্গের অবশিষ্ট অংশ এবং সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে মৌসুমী বায়ু প্রবেশ করেছে।
কেরালায় এই বছর স্বাভাবিক সময়ের থেকে ৮ দিন আগেই বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে তা পৌঁছতে প্রায় এক সপ্তাহ দেরি হয়েছে। এই দেরির ফলে রাজ্যে গত কয়েকদিন ধরে তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা গিয়েছিল। অবশেষে বর্ষা ঢোকার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।
এদিকে, দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আজ এবং আগামী দু’দিন রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমানসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর দিনাজপুরেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

![]()

More Stories
কলকাতার নামকরণে নতুন ভাবনা: কার্তিক মহারাজের নেতৃত্বে ঐতিহ্যের পুনর্মূল্যায়ন
বিস্তারিত পশ্চিমবঙ্গ বাজেট
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর ৭৩ বছর: শোক, বিতর্ক ও তদন্তের দাবির স্মৃতিচারণ