সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা রেল বিভাগাধীন একাড়িয়া এলাকার লেভেল ক্রসিং গেট (LC No. KA-48, KM 180/20-22)-এ জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলায় আগামীকাল ২৭ জুন ২০২৫, শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধাদিকা থেকে নোহারি পর্যন্ত রোড রাস্তাটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, PBA-GBA রেলপথে PQRS মেশিনের মাধ্যমে রক্ষণাবেক্ষণের এই কাজ চালানো হচ্ছে। এর আগে, ২৫ ও ২৬ জুন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত আংশিকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষকে আগাম সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, স্থানীয় পঞ্চায়েত, পুলিশ, অগ্নিনির্বাপক দপ্তর, বাসস্ট্যান্ড কর্তৃপক্ষ, ট্রাক মালিক সমিতি ও B.D.O গড়বেতা— সকলকে এই রক্ষণাবেক্ষণ কাজের বিষয়টি জানিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
![]()

More Stories
প্রকৃতি বন্দনার মহোৎসব: আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘বাহা পরব’
হাত ছেড়ে পদ্ম ধরলেন কলকাতার দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক, সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে বড় ভাঙন কংগ্রেসে
আজ ঘোষিত বামফ্রন্টের প্রার্থী তালিকা (Part-III) এক নজরে দেখে নিন