সোমালিয়া ওয়েব নিউজ;
“নয়নপথগামী তুমি জগন্নাথ স্বামী… জয় জগন্নাথ!” — এই মহামন্ত্র ধ্বনিত হল আজ দিঘার নবনির্মিত বিতর্কিত জগন্নাথধামের প্রাঙ্গণে, যেখানে ইতিহাস রচনা করল প্রথম রথযাত্রা উৎসব।
বঙ্গোপসাগরের কোলঘেঁষা সৈকতনগরী দিঘা আজ রূপ নিয়েছে এক আধ্যাত্মিক মহাতীর্থে। পবিত্র রথযাত্রার দিন হাজার হাজার পুণ্যার্থী দেশ-বিদেশ থেকে উপস্থিত হয়ে ভক্তি, শ্রদ্ধা এবং আনন্দের সাথে অংশ নিলেন এই অনন্য আয়োজনে।
দিঘার রথযাত্রায় রথের রশি টেনে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট অতিথিরাও। সকল ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ এই রথযাত্রাকে পরিণত করেছে সম্প্রীতির উৎসবে।
নবনির্মিত জগন্নাথধাম ও তার মনোরম পরিবেশ আজ যেন জীবন্ত হয়ে উঠেছে ভক্তদের কীর্তনে, ধূপ-ধুনার গন্ধে এবং দেবতার রথযাত্রার কলতানে। বহু বিতর্কের মধ্যেও দিঘা যেন রূপ পেয়েছে এক দেবভূমির।
নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর প্রথম বড় উৎসব
এই উৎসবের মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা ছড়িয়ে পড়েছে— বাংলার প্রতিটি কোণে অনুরণিত হোক ঐক্য, শান্তি ও সৌহার্দ্যের ধ্বনি। দিঘার এই নবজাগরণ প্রমাণ করে, ধর্মীয় সংস্কৃতি আর মানবিকতা একত্রে পথ চললে জন্ম নেয় আত্মিক উত্থান।

![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের