সোমালিয়া ওয়েব নিউজঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হল পুরুলিয়া–বাঁকুড়া–হাওড়া ভায়া মসাগ্রাম রুটে MEMU (Mainline Electric Multiple Unit) ট্রেন পরিষেবা। রেল, তথ্য ও সম্প্রচার ও ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সাঁতরাগাছি স্টেশন থেকে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে এই ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন।
যদিও আজ উদ্বোধনী পরিষেবা চালু হলেও, ৩০ জুন ২০২৫ থেকে পুরুলিয়া থেকে এই রুটে নিয়মিত ট্রেন পরিষেবা শুরু হবে। বহুদিন ধরেই এই রুটে ট্রেন পরিষেবা চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়ার যাত্রীরা।
এই নতুন ট্রেন চালুর ফলে উপকৃত হবেন হাজার হাজার নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষ। পাশাপাশি এই রুটে সংযোগ গড়ে উঠবে হাওড়া ও দক্ষিণ-পশ্চিম বাংলার মধ্যে নতুন বিকল্প পথে।
রেল সূত্রে খবর, এই MEMU ট্রেন মূলত স্বল্প ও মাঝারি দূরত্বের যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়। এটি দ্রুত গতি, কম যাত্রাবিরতি এবং সাশ্রয়ী ভাড়ার কারণে অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি, পরিবেশবান্ধব হওয়ায় এই ট্রেন প্রযুক্তির ওপর জোর দিচ্ছে ভারতীয় রেল।
এই ট্রেন চালু হওয়ার ফলে স্থানীয় পর্যটন, ব্যবসা এবং সামাজিক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

![]()

More Stories
পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে অমিতাভ চক্রবর্তী
‘সেবা সেতু’—মানুষের পাশে সরকার, ২রা থেকে ৪ঠা অক্টোবর তিন দিনব্যাপী ক্যাম্প
কেশব স্মৃতি’ ভবনে পবিত্র বাস্তুপূজন ও হোমযজ্ঞ