September 23, 2026

মুখ্যসচিব মনোজ পন্থের কর্মকালের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি


সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থের কর্মকালের মেয়াদ আরও ছয় মাসের জন্য বৃদ্ধি পেল। কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর (DoPT) থেকে সোমবার রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত অনুমোদন পাঠানো হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, এদিনই রাজ্য সচিবালয়ে ওই চিঠি এসে পৌঁছায়।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে মুখ্যসচিব পদে আসীন হন শ্রী পন্থ। দক্ষ প্রশাসক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ নানা প্রশাসনিক সিদ্ধান্ত এবং উন্নয়নমূলক প্রকল্পে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। মুখ্যসচিব হিসেবে তাঁর মেয়াদ ইতিমধ্যে একাধিকবার বাড়ানো হয়েছে।

রাজ্যের প্রশাসনিক মহলে ধারণা, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্থিতাবস্থা বজায় রাখতেই শ্রী পন্থের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এর ফলে প্রশাসনের শীর্ষ স্তরে কোনও রদবদলের সম্ভাবনা আপাতত নেই বলেই মনে করা হচ্ছে।

সরকারি নথি অনুযায়ী, নতুন করে মেয়াদ বৃদ্ধির ফলে শ্রী পন্থ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্ব পালন করবেন।

Loading