সোমালিয়া ওয়েব নিউজঃ আজ জাতীয় পতাকা দিবস। ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন — ১৯৪৭ সালের ২২ জুলাই, স্বাধীনতার প্রাক্কালে ভারতের গণপরিষদ (Constituent Assembly) তেরঙ্গাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এই দিনটি চিহ্নিত হয়ে আছে ভারতের জাতীয় সত্ত্বার রূপায়ণ ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে।
তেরঙ্গা শুধু একটি পতাকা নয়, এটি স্বাধীনতা, ঐক্য ও গৌরবের অক্ষয় প্রতীক।
তিনটি রঙ — গেরুয়া, সাদা ও সবুজ — যথাক্রমে ত্যাগ ও সাহস, সত্য ও শান্তি, আর সমৃদ্ধি ও বিশ্বাস-এর প্রতিনিধিত্ব করে। পতাকার মাঝখানে থাকা অশোকচক্র ধারাবাহিক প্রগতির এক অনন্য চিহ্ন।
এই দিনে আমরা স্মরণ করি তাঁদের, যারা জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে নিজ জীবন উৎসর্গ করেছেন — সীমান্তে, সংগ্রামে, ও আত্মত্যাগে। তাঁদের প্রতি আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় গোটা দেশ। আজকের দিনটি শুধু অতীত স্মরণ নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি দায়বদ্ধতার বার্তা — জাতির ঐক্য, গণতন্ত্র ও নৈতিক আদর্শের প্রতি আমাদের দায়।
![]()

More Stories
দুর্গন্ধযুক্ত জলেই জীবনযাপন! কুঁড়েলা গ্রামে ২০টি পরিবারের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা
রাজ্যে চালু ১১২ জরুরি পরিষেবা, এক ফোনেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে, একতরফা নির্দেশ নয়