সোমালিয়া ওয়েব নিউজঃ এবছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক এই সম্মান পেতে চলেছেন মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তি। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন ১৯ জন মহিলা এবং ১৬ জনকে মরণোত্তর এই সম্মানে ভূষিত করা হচ্ছে।
ঘোষিত তালিকা অনুযায়ী,
পদ্মবিভূষণ পাচ্ছেন ৫ জন,
পদ্মভূষণ পাচ্ছেন ১৩ জন এবং
পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ১১৩ জন।
চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে।
পদ্মভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক ও প্রখ্যাত অভিনেতা মাম্মুটি। পাশাপাশি প্রয়াত রাজনীতিবিদ শিবু সোরেনকেও মরণোত্তর পদ্মভূষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন মোট ১১৩ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছেন ১১ জন বিশিষ্ট ব্যক্তি। শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়ঞ্জন, মহেন্দ্রনাথ রায় ও রবিলাল টুডু।
উল্লেখযোগ্যভাবে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি এলাকার ভোলার হাটের বাসিন্দা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ড. মহেন্দ্রনাথ রায় ২০২৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মান বলে জানানো হয়েছে।
দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত এই পদ্ম পুরস্কারগুলি আগামী দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে মত বিশেষজ্ঞ মহলের। নিচে দেখুন সেই নামের তালিকা।










![]()

More Stories
রাজ্যে প্রথমবার PM বিশ্বকর্মা কর্মসূচি, কলকাতায় ৩ হাজার উপভোক্তাকে টুল কিট ও ঋণের চেক
দুর্গাপুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সর্বোচ্চ চাহিদা ১২ হাজার মেগাওয়াট
কিশোরী মাতৃত্ব রুখতে কড়া পদক্ষেপ, পকসো আইনে মামলা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর