সোমালিয়া ওয়েব নিউজঃ ইসরো ও নাসার যৌথ মহাকাশ অভিযানে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। NISAR (NASA-ISRO Synthetic Aperture Radar) স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আজ থেকে শুরু হয়েছে ২৭.৫ ঘণ্টার ফিরতি গণনা। উৎক্ষেপণ নির্ধারিত হয়েছে আগামীকাল দুপুর ২:১০ মিনিটে, ভারতের শ্রীহরিকোটা থেকে।
নিশার প্রকল্প হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা‘র প্রথম যৌথ উপগ্রহ মিশন। এই স্যাটেলাইট বিশ্বব্যাপী ভূ-পৃষ্ঠের পরিবর্তন, গ্লেশিয়ার গলন, বনাঞ্চলের ক্ষয় এবং ভূমিকম্পজনিত অস্বাভাবিকতা পর্যবেক্ষণে ব্যবহৃত হবে।
উৎক্ষেপণের পর নিশার কক্ষপথে স্থাপিত হয়ে প্রতিনিয়ত পৃথিবীর পরিবর্তনশীল পরিস্থিতির নজরদারি চালাবে। এতে বৈজ্ঞানিক গবেষণা, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ এবং দুর্যোগ পূর্বাভাসে বড় সাহায্য মিলবে।
এই ঐতিহাসিক উদ্যোগ শুধুই বৈজ্ঞানিক নয়, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও এক মাইলফলক।

![]()

More Stories
বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থায় বড় সরলীকরণ, ১৩ থেকে কমে ৯টি প্রধান শ্রেণি
নিম্নমানের ওষুধ তৈরি করলেই স্থগিত হতে পারে উৎপাদন লাইসেন্স, ড্রাগস রুলস সংশোধনের প্রস্তাব
শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার দ্রুত বিচারে ৮৫০টিরও বেশি ফাস্ট ট্র্যাক আদালত, মেয়াদ বাড়াল কেন্দ্র