সোমালিয়া ওয়েব নিউজঃ কর্মজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য (Work-Life Balance) রক্ষা করার উদ্দেশ্যে লোকসভায় একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র সাংসদ সুপ্রিয়া সুলে কয়েকদিন আগে লোকসভায় একটি ‘প্রাইভেট মেম্বার’স বিল’ হিসাবে “রাইট টু ডিসকানেক্ট বিল, ২০২৫” পেশ করেছেন। এই বিলের মূল লক্ষ্য হলো, অফিসের কাজের সময় শেষ হয়ে গেলে বা ছুটির সময় কর্মীর উপর থেকে কর্মক্ষেত্রের চাপ সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া।
বিলটির মূল কথা হলো— অফিসের কাজের সময় শেষ হয়ে গেলে বা ছুটির সময় কর্মীকে কর্মক্ষেত্রের ফোন ধরা বা ইমেল দেখার জন্য বাধ্য করা যাবে না।
- বর্তমানে বহু কর্মীই ছুটি নিয়ে বেড়াতে গিয়েছেন বা অফিসের কাজ সেরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, এমন সময়েও তাঁদের কাছে অফিস থেকে জরুরি ফোন বা ইমেল এসে কাজের নির্দেশ দেয়। এই ধরনের ঘটনা কর্মীদের ব্যক্তিগত শান্তি ও বিশ্রামের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করে।
- সাংসদ সুপ্রিয়া সুলে এই বিলের মাধ্যমে কর্মীদের সেই পরিস্থিতি থেকে রক্ষা করতে উদ্যোগী হয়েছেন। প্রসঙ্গত, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে অভিনেতা হৃতিক রোশনের কাছে এইরকমই ছুটির সময় অফিসের ফোন আসার পর তাঁর বন্ধু ফারহান আখতার বিরক্তি প্রকাশ করে ফোনটি ছুড়ে ফেলে দিয়েছিলেন। এই ধরনের বাস্তব পরিস্থিতি মোকাবিলা করতেই ভারতে এই আইন আনার চেষ্টা চলছে।
এই বিলটি পাশ হলে কর্মীদের মানসিক চাপ যেমন কমবে, তেমনই বিশ্রাম ও ব্যক্তিগত জীবনকে উপভোগ করার অধিকার সুরক্ষিত হবে। উন্নত দেশগুলিতে এই ধরনের আইন বা নীতি ধীরে ধীরে কার্যকর হচ্ছে। ভারতে এই বিল পাশ হলে, এটি দেশের কয়েক কোটি কর্মীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই বিলের উপর লোকসভায় আগামী দিনে কী আলোচনা হয়, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

![]()

More Stories
নেশামুক্ত অভিযানে ২৫ কোটি মানুষের কাছে সচেতনতা প্রচার: লোকসভায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বিরেন্দ্র কুমার
গৃহ পরিচারিকাদের ন্যূনতম মজুরি: ‘মৌলিক অধিকার’ মানতে নারাজ সুপ্রিম কোর্ট
এবছরের পদ্ম পুরস্কার ঘোষণা, ১৯ জন মহিলা ও ১৬ জন পাচ্ছেন মরণোত্তর সম্মান