সোমালিয়া ওয়েব নিউজ; পাকিস্তান সীমান্ত দিয়ে সম্ভাব্য জঙ্গি অনুপ্রবেশের গোয়েন্দা তথ্য সামনে আসতেই জম্মু ও পাঞ্জাব জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। জম্মু-কাশ্মীরের জম্মু, সাম্বা ও কাঠুয়া জেলায় যেমন সতর্কতা বাড়ানো হয়েছে, তেমনই পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলিতেও জারি করা হয়েছে উচ্চ পর্যায়ের অ্যালার্ট।গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের দিকে ঘাঁটি গেড়ে থাকা ৩ থেকে ৪ জন জঙ্গির একটি দল সীমান্ত অতিক্রমের ছক কষছে। বিশেষ করে জম্মুর কাঠুয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে অনুপ্রবেশ করে তারা পাঞ্জাবের পাঠানকোট ও গুরুদাসপুর অঞ্চলে ঢোকার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘন কুয়াশা ও রাতের অন্ধকারকে কাজে লাগিয়েই এই অনুপ্রবেশের পরিকল্পনা করা হয়েছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ রয়েছে।এই সম্ভাব্য হুমকির কথা মাথায় রেখে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে, বিশেষ করে গুরুদাসপুর ও পাঠানকোট সেক্টরে অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। সীমান্ত বরাবর নজরদারি আরও কড়া করা হয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। একই সঙ্গে সীমান্তবর্তী গ্রামগুলিতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।রাতের সময় অনুপ্রবেশের ঝুঁকি বেশি থাকায় ফ্রন্টলাইন বিএসএফ সদস্যদের সঙ্গে যৌথভাবে কাজ করছে সীমান্ত পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ভিলেজ ডিফেন্স গার্ড (ভিডিজি)। সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।এদিকে জম্মু অঞ্চলের সংবেদনশীল এলাকাগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগপথ ও জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে চেকপোস্ট এবং নাকা তল্লাশি। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।নিরাপত্তা সূত্রের দাবি, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং যে কোনও ধরনের অনুপ্রবেশ বা নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সীমান্ত সুরক্ষায় কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন।
![]()

More Stories
আয়ুষ্মান ভারত (PM-JAY),দিল্লির বিজ্ঞান ভবনে ঐতিহাসিক মউ স্বাক্ষর
মালয়ালম চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম কুমার
রাষ্ট্রসংঘের সম্মান, গর্বিত ভারত — মেজর অভিলাশা বরাককে অভিনন্দন প্রধানমন্ত্রীর