সোমালিয়া ওয়েব নিউজ: দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু কিশোরীর।ঘটনা পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর গ্রামে।গতকাল সন্ধায় ঘরের মধ্যে খেলা করছিল অঙ্কিতা মান্না(১০) ও তার বোন সঙ্গীতা(৭)।অঙ্কিতার বাবা সন্দীপ মান্না দিন মজুর,মা সুপ্রিয়া মাস তিনেক ধরে তাদের ছেড়ে অন্যত্র থাকেন।দিনের বেলায় বাবা কাজে গেলে দুই বোন বাড়িতে থাকে,পাশের বাড়িতে থাকেন দাদু ঠাকুমা। মেয়েদের খেলার জন্য ঘরের ভিতরে খাটের উপর কাপড় বেঁধে দোলনা করে দেন সন্দীপ।সন্ধায় বাবা বাড়িতে না থাকায় অঙ্কিতা আর সঙ্গীতা দোলনায় খেলছিল।হঠাৎ অঙ্কিতার গলায় কাপরের ফাঁস লেগে যায়।পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল অঙ্কিতা।তার পড়াশুনোর বিষয়ে খোঁজ নিতে যান তার ঠাকুমা।তিনি দেখতে পান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে অঙ্কিতা।স্থানীয় ডাক্তার ডাকা হয়,ডাক্তার এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অঙ্কিতাকে।তার আগেই অবশ্য অঙ্কিতার মৃত্যু হয়েছে।খবর পেয়ে গভীর রাতে পোলবার থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠায়।ঘটনায় শোকের ছায়া কামদেবপুর ষষ্ঠী তলায়।
![]()

More Stories
আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড জিতল গোঘাটের রঘুবাটির খুদে শিল্পী অদিতি
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল