সোমালিয়া ওয়েব নিউজ: আরামবাগে সেঞ্চুরি পার করল পেট্রোলের দাম। রবিবার রাজ্যের বেশ কিছু এলাকার পাশাপাশি আরামবাগে প্রথমবারের জন্য এক লিটার পেট্রোলের দাম পৌঁছে গেল ১০০ টাকায়। আর এক লিটার ডিজেলের দাম ছিল ৯২ টাকা ৭৮ পয়সা। কোন কোন পেট্রোল পাম্প এই দাম আরও কয়েক পয়সা করে বেশি। আর এরই প্রতিবাদে আরামবাগের পেট্রোল পাম্প মালিকরা এদিন সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আধঘন্টা কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানান। এ বিষয়ে আরামবাগ শহরের এক পেট্রোল পাম্প মালিক জ্ঞানগুরু সোম বলেন, যেভাবে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে তারই প্রতিবাদে এদিন আমরা আধঘণ্টার ব্ল্যাক আউট করছি। এত বেশি দাম বেড়ে যাওয়ার জন্য ডিজেলের বিক্রি একেবারে তলানিতে পৌঁছে গেছে। অন্যদিকে যে সমস্ত ব্যক্তি নিয়মিত পেট্রোলচালিত বাইক বা গাড়িতে যাতায়াত করেন তাঁদের নাভিশ্বাস উঠেছে। আরামবাগের বাসিন্দা অভিষেক দাস বলেন, আমি পেশায় মাছ বিক্রেতা। তাই আমাকে প্রতিদিন বাইক নিয়ে প্রায় ৬০ কিমি রাস্তা যাতায়াত করতে হয়। কিন্তু পেট্রোলের দাম এতটাই বেড়ে গেছে যার ফলে আমাদেরকে খুবই সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া করোনাকালে সাধারণ মানুষের হাতে আর্থিক পুঁজি ও অনেক কম। তাই কিভাবে এই বাড়তি টাকা যোগান দেওয়া যাবে তা ভেবে অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন।
![]()

More Stories
আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড জিতল গোঘাটের রঘুবাটির খুদে শিল্পী অদিতি
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল