সোমালিয়া ওয়েব নিউজ: শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দোপাধ্যায় ব্রাম্ভ্রণ সংগঠনকে ভোটের ময়দানে কাজে লাগিয়ে আমাদের কোনো ভাতার ব্যবস্থা না করে রাজনীতি করেছে। তাই পুনরায় নতুন করে শ্রমমন্ত্রী বেচারাম মান্নার হাত ধরে রাজ্যে ব্রাম্ভ্রণ সংগঠন গড়ে তুলতে চাই। রবিবার হরিপালে বঙ্গীয় সনাতন ব্রাম্ভন সংগঠন(অরাজনৈতিক) এর সেমিনারে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এদিন হুগলি, হাওড়া, দুই পরগনা, মালদা সহ মোট দশটি জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিল। সংগঠনের রাজ্য সভাপতি অসিত মিশ্রের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দেওয়া সমস্ত প্রতিশ্রুতিকে নস্যাৎ করে দিয়ে নির্বাচনে আমাদের বোকা বানিয়েছে। আমাদের প্রাপ্য সরকারি ভাতা নিয়ে রাজনীতি করেছে। নির্বাচনের আগে হুগলির কামারপুকুর চটিতে সংগঠনের এক সভাতে রাজীব বন্দোপাধ্যায় ‘যত মত তত পথ’ এর দিশা দেখালেও কাজের কাজ কিছুই করেনি। তাই আমাদের অরাজনৈতিক ব্রাম্ভ্রণ সংগঠন আগামীদিনে রাজ্যে বেচারাম মান্নার হাত ধরে এগিয়ে যাব। মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, এই বছরেই রাজ্যের সমস্ত ব্রাম্ব্রণদের এক ছাতার তলায় নিয়ে এসে রাজ্য সম্মেলন করা হবে হরিপালে।
![]()

More Stories
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা
আরামবাগের কালিপুর মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মোৎসব