সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ ১৭ আগস্ট ২০২৬ তারিখে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে দলের জাতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে একাধিক নেতা-নেত্রীকে নিয়োগের কথা ঘোষণা করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগগুলি অবিলম্বে কার্যকর হবে।
নতুন কেন্দ্রীয় কমিটিতে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ডা. মধুচন্দ করকে জাতীয় সহ-সভাপতি করা হয়েছে। একইসঙ্গে রাজ্যের আরেক নেতা মনোজ টিগ্গাকে জাতীয় সম্পাদক পদে রাখা হয়েছে। ফলে বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব আরও স্পষ্ট হয়েছে।
জাতীয় সহ-সভাপতি পদে ১৩ জন
প্রকাশিত তালিকা অনুযায়ী জাতীয় সহ-সভাপতি পদে রয়েছেন—রাজস্থানের বসুন্ধরা রাজে সিন্ধিয়া, উত্তরাখণ্ডের তীরথ সিং রাওয়াত, দিল্লির রাম মাধব, ওড়িশার বৈজয়ন্ত জয় পাণ্ডা, অন্ধ্রপ্রদেশের ডি. পুরন্দেশ্বরী, উত্তরপ্রদেশের রেখা বর্মা, গুজরাটের বর্ষাবেন নরেন্দ্রভাই দোশি, মহারাষ্ট্রের ডা. ভারতী প্রবীণ পাওয়ার, পাঞ্জাবের সরদার মনপ্রীত সিং বাদল, মধ্যপ্রদেশের লাল সিং আর্য, কর্ণাটকের প্রফেসর এম. নাগরাজ, উত্তরপ্রদেশের প্রফেসর তারিক মনসুর এবং পশ্চিমবঙ্গের ডা. মধুচন্দ কর।
সংগঠনে গুরুত্বপূর্ণ পদে একাধিক নতুন মুখ
জাতীয় মহামন্ত্রী (সংগঠন) পদে রয়েছেন বি. এল. সন্তোষ। জাতীয় সহ-মহামন্ত্রী (সংগঠন) হিসেবে শিবপ্রকাশ ও সৌদান সিংয়ের নাম রয়েছে।
জাতীয় মহামন্ত্রী পদে রয়েছেন মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে, দিল্লির সুনীল বনসল, ত্রিপুরার বিপ্লব কুমার দেব, উত্তরপ্রদেশের স্মৃতি ইরানি, রাজস্থানের ডা. সতীশ পুনিয়া, মধ্যপ্রদেশের গজেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের হরিশ দ্বিবেদী এবং হরিয়ানার সঞ্জয় ভাটিয়া।
জাতীয় মন্ত্রী পদে রয়েছেন মধ্যপ্রদেশের কবিতা পাতিদার, কেরলের কে. সুরেন্দ্রন, উত্তরপ্রদেশের ভোলা সিং, ঝাড়খণ্ডের ডা. প্রদীপ বর্মা, গুজরাটের জগদীশ ঈশ্বরভাই প্যাটেল, দিল্লির ডা. সন্দীপ পাঠক, নাগাল্যান্ডের ফাংনন কোনিয়াক, উত্তরপ্রদেশের সঙ্গীতা যাদব, কেরলের অনিল অ্যান্টনি, তামিলনাড়ুর ডা. এম. ভেঙ্কটেশন, পশ্চিমবঙ্গের মনোজ টিগ্গা, বিহারের সিদ্ধার্থ শম্ভু, দিল্লির ডা. স্বদেশ সিং, অসমের মৃণাল দেব বর্মন, গুজরাটের রোহন গুপ্ত এবং দিল্লির জয় প্রকাশ।
দলের জাতীয় কোষাধ্যক্ষ হিসেবে পীযূষ গোয়েল এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে রাজেশ মঙ্গলকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় কার্যালয় প্রভারী করা হয়েছে তরুণ চুঘকে এবং জাতীয় কার্যালয় মন্ত্রী পদে রয়েছেন মহেন্দ্র পাণ্ডে।
উত্তর-পূর্ব ও বিভিন্ন সাংগঠনিক সেলের দায়িত্ব
উত্তর-পূর্ব ভারতের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ডা. সম্বিত পাত্র। সহ-সমন্বয়ক হিসেবে রয়েছেন রাজীব বাবর। প্রকোষ্ঠ সংকলন সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মধ্যপ্রদেশের বিষ্ণু দত্ত শর্মা। তাঁর সহ-সমন্বয়ক হিসেবে বিহারের ঋতুরাজ সিনহা এবং অন্ধ্রপ্রদেশের বিষ্ণু বর্ধন রেড্ডির নাম রয়েছে।
যুব, মহিলা, কৃষক-সহ বিভিন্ন মোর্চাতেও নতুন দায়িত্ব
দলের বিভিন্ন মোর্চার নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। যুব মোর্চার সভাপতি করা হয়েছে গুজরাটের ডা. হেমাং জোশীকে। মহিলা মোর্চার সভাপতি ছত্তিশগড়ের রূপ কুমারী চৌধুরী। ওবিসি মোর্চার সভাপতি উত্তরপ্রদেশের অমরপাল মৌর্য। কিষাণ মোর্চার সভাপতি মধ্যপ্রদেশের বংশীলাল গুর্জর। এসসি মোর্চার সভাপতি বিহারের শিবেশ কুমার রাম এবং এসটি মোর্চার সভাপতি রাজস্থানের ডা. মনলাল রাওয়াত। সংখ্যালঘু মোর্চার সভাপতি করা হয়েছে উত্তরপ্রদেশের কুংবর বাসিত আলিকে।
মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতেও নতুন দায়িত্ব
দলের মিডিয়া সমন্বয়ক হিসেবে উত্তরাখণ্ডের অনিল বালুনির নাম রয়েছে। মিডিয়া সহ-সমন্বয়ক হিসেবে রয়েছেন মধ্যপ্রদেশের আশীষ উপাধ্যায়, দিল্লির প্রদীপ ভান্ডারি এবং দিল্লির সিদ্ধার্থ যাদব।
সোশ্যাল মিডিয়া সমন্বয়ক করা হয়েছে ছত্তিশগড়ের দীপক মহেস্কেকে। সহ-সমন্বয়ক হিসেবে রয়েছেন মহারাষ্ট্রের প্রীতি গান্ধী, দিল্লির শিবানন্দ দ্বিবেদী, উত্তরাখণ্ডের আলোক ভট্ট এবং হরিয়ানার অরুণ যাদব।
নতুন তালিকায় পশ্চিমবঙ্গ থেকে দু’জন নেতাকে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডা. মধুচন্দ করের জাতীয় সহ-সভাপতি এবং মনোজ টিগ্গার জাতীয় মন্ত্রী হওয়া রাজ্যে দলের সাংগঠনিক গুরুত্বের দিকটি সামনে এনেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্বে প্রতিনিধিত্ব বাড়ানো আগামী দিনে দলের সাংগঠনিক কৌশল ও রাজ্য রাজনীতিতে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, জাতীয় সভাপতি নীতিন নবীনের অনুমোদনে এই নিয়োগগুলি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


![]()

More Stories
প্রয়াণ দিবসে স্মরণে অটল বিহারী বাজপেয়ী
শ্রী রামকৃষ্ণ পরমহংসের তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ্য অমিত শাহের
জম্মু-পুঞ্চ মহাসড়কে খুলল সাঙ্গাল টানেল