সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল বিধানসভায় তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দফতর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকেই প্রশাসনিক ভাষা হিসেবে ব্যবহার করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ, বিজ্ঞপ্তি এবং বিভিন্ন প্রশাসনিক পরিষেবায় বাংলা ভাষার ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হবে।
রাজ্য সরকারের মতে, এই পদক্ষেপের ফলে প্রশাসনিক কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ ও পরিষেবা গ্রহণ আরও সহজ হবে। পাশাপাশি বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার আরও সুদৃঢ় হবে বলেও সরকারের আশা।
![]()

More Stories
প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলী যোজনায় রাজ্যের প্রথম ১,৮০০ উপভোক্তার বাড়িতে সৌর বিদ্যুতের উদ্বোধন আজ
সামাজিক পেনশন ১,০০০ থেকে বেড়ে ১,৫০০ টাকা, আগস্ট ২০২৬ থেকে কার্যকর
ডাকযোগে ভোটদান ব্যবস্থা নিয়ে কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন আজ