সোমালিয়া ওয়েব নিউজঃ ভারত সরকারের জ্ঞান ভারতম মিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করছে রাজ্য। দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে প্রাচীন পুঁথি, হাতে লেখা পাণ্ডুলিপি এবং দুর্লভ নথিপত্র সংরক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন গ্রন্থাগার, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র এবং ব্যক্তিগত সংগ্রহে থাকা মূল্যবান পাণ্ডুলিপিগুলিকে চিহ্নিত করে সংরক্ষণ, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গবেষকদের জন্য এই ঐতিহাসিক সম্পদ সহজলভ্য করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই উদ্যোগ সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং সংস্কৃতি মন্ত্রক যৌথভাবে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে। যাঁদের কাছে প্রাচীন পুঁথি বা হাতে লেখা পাণ্ডুলিপি রয়েছে, তাঁদের নিকটবর্তী জেলাশাসকের অফিস, স্থানীয় বিডিও অফিস অথবা জেলা/মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের প্রাচীন জ্ঞানভাণ্ডার, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

![]()

More Stories
শিল্পে বিনিয়োগ বাড়াতে নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক
মুর্শিদাবাদে গঙ্গার জল বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতি
হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে রিহ্যাবিলিটেশনের গুরুত্বে জোর বিশেষজ্ঞদের