সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য সরকারের উদ্যোগে আজ ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, পরিবহন ও শ্রম দপ্তরের শ্রী অর্জুন সিং, মাননীয় প্রতিমন্ত্রী, পরিবহন ও অর্থ দপ্তরের শ্রী আনন্দময় বর্মন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে নবসংযোজিত এসি বাসগুলির আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি রাজ্যের পরিবহন পরিষেবার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন অতিথিরা। এই নতুন বাসগুলি চালু হলে সাধারণ যাত্রীরা আরও আরামদায়ক, নিরাপদ ও উন্নত পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

![]()

More Stories
শিল্পে বিনিয়োগ বাড়াতে নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক
মুর্শিদাবাদে গঙ্গার জল বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতি
হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে রিহ্যাবিলিটেশনের গুরুত্বে জোর বিশেষজ্ঞদের