September 13, 2026

সরকারি বিদ্যালয়ের সাইকেল প্রকল্পের নতুন নাম ‘সারথি’

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্য সরকার সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ প্রকল্প ‘সবুজ সাথী’-র নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের নতুন নাম হবে ‘সারথি’

দীর্ঘদিন ধরে এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে সাইকেল প্রদান করা হচ্ছে। এবার প্রকল্পের মূল উদ্দেশ্য অপরিবর্তিত রেখে শুধুমাত্র নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

যদিও এই বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, প্রশাসনিক মহলের দাবি, খুব শীঘ্রই নতুন নাম কার্যকর করা হবে। নাম পরিবর্তনের ফলে সাইকেল বিতরণ বা প্রকল্পের সুবিধাভোগীদের ওপর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।

Loading