ড. এ. পি. জে. আবদুল কালামের প্রয়াণ বার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি


সোমালিয়া ওয়েব নিউজ: ২৭ জুলাই ভারতরত্ন ড. এ. পি. জে. আবদুল কালামের প্রয়াণবার্ষিকী উপলক্ষে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড. কালামের জীবন, আদর্শ, বিজ্ঞানচেতনা এবং জাতি গঠনে তাঁর অসামান্য অবদান আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, ড. কালাম দেশের যুবসমাজকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প গ্রহণ করা উচিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ জুলাই মেঘালয়ের শিলংয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. এ. পি. জে. আবদুল কালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর কর্ম, আদর্শ ও দেশপ্রেম আজও সমগ্র জাতির কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

Loading