সোমালিয়া ওয়েব নিউজ: মানবসেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম রক্তদান। সেই মানবিক বার্তাকে সামনে রেখে গোঘাট বিধানসভার পাশেই শ্রীনগরের মা শুভলা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে কর্ণধার অসিত মান্না-র উদ্যোগে আয়োজন করা হয়েছে এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির। এবারের শিবিরে ১,৫০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা এলাকার অন্যতম বৃহৎ রক্তদান কর্মসূচি হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।
এই রক্তদান শিবিরকে সফল করতে রাজ্যের বিভিন্ন প্রান্তের হাসপাতাল ও ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং কর্মীরা উপস্থিত হয়েছেন। আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঝাড়গ্রাম, শালবনী, পাঁশকুড়া এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রতিনিধিরা রক্ত সংগ্রহের দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র ঘোষ, কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী হররূপা নন্দ মহারাজ, গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এবং চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলুই, ডেবরার বিধায়ক সুভাষিস ওম-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের আরও মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্যোক্তা অসিত মান্না দীর্ঘদিন ধরেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর উদ্যোগে আয়োজিত এই বৃহৎ রক্তদান শিবির শুধু রক্তের সংকট মেটাতেই সাহায্য করবে না, বরং সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
উৎসবের আবহে আয়োজিত এই মহতি কর্মসূচিতে বিভিন্ন বয়সের স্বেচ্ছাসেবী রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের আশা, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করে সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতালের মাধ্যমে অসংখ্য মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মানবতার সেবায় রক্তদান—এই বার্তাকেই সামনে রেখে শ্রীনগরে অনুষ্ঠিত এই মহতি উদ্যোগ সকলের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।





![]()

More Stories
পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য: ব্যারাকপুরে বড়া খানায় বার্তা
রাজ্যে গড়ে উঠছে ফার্ন ডাইভার্সিটি পার্ক, কৃষ্ণনগরে হবে অ্যাস্ট্রো পার্ক
নবান্নে নবনির্মিত কন্ট্রোল রুমের উদ্বোধন, চালু চারটি টোল-ফ্রি জনঅভিযোগ হেল্পলাইন