October 18, 2026

নিউইয়র্কে মোহন ভাগবতের বার্তা: ‘হিন্দুত্ব প্রতিটি মানুষকে সম্মান করতে শেখায়

সোমালিয়া ওয়েব নিউজ: হিন্দুত্বের ব্যাখ্যা দিতে গিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। নিউইয়র্কে ‘ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হিউম্যানিটি’ শীর্ষক ধর্মীয় নেতাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হিন্দুত্ব প্রতিটি মানুষের প্রতি সম্মান ও স্বীকৃতিকে গুরুত্ব দেয় এবং সত্যে পৌঁছনোর বিভিন্ন পথকে গ্রহণ করে।মোহন ভাগবতের বক্তব্য, যে হিন্দু মনে করেন ভারতে মুসলমানদের কোনও স্থান থাকা উচিত নয়, তিনি আর হিন্দু থাকেন না। ২০১৮ সালে দিল্লিতে দেওয়া তাঁর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, সেবারও মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ওঠা প্রশ্নের উত্তর তিনি একই দৃষ্টিভঙ্গিতে দিয়েছিলেন।

Loading