October 18, 2026

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্র বিক্ষোভ: সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

সোমালিয়া ওয়েব নিউজ: গত ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন জায়গায় চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলির কোনওরকম তদন্ত বা বিচারপ্রক্রিয়া আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কেন্দ্র, দিল্লি পুলিশ এবং বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও অসম-সহ বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে দায়ের হওয়া সংশ্লিষ্ট এফআইআরগুলিও খারিজ করা হয়েছে। এই নির্দেশ সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে আদালত।

শীর্ষ আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলির ক্ষেত্রে তদন্ত বা বিচারপ্রক্রিয়া চালিয়ে গেলে পড়ুয়াদের ভবিষ্যতের উপর তার প্রভাব পড়তে পারে। সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে হওয়া ছাত্র আন্দোলনের ঘটনায় যাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, তাঁদের ক্ষেত্রে আপাতত আইনি প্রক্রিয়ার অবসান ঘটল। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।

Loading