সোমালিয়া ওয়েব নিউজ: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং শাহরিয়ার কবির, অধ্যাপক ড. আবুল বারকাত, আইনজীবী রানা দাশগুপ্ত ও চিন্ময় কৃষ্ণ দাসব্রহ্মচারীর ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল সেকুলার মিশন, অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট-সহ চারটি সংগঠন। সাংবাদিক বৈঠক থেকে ভারত সরকারের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বৈঠক শেষে সংগঠনগুলির পক্ষে সমাজকর্মী ও প্রাবন্ধিক মোহিত রায় আকাশবাণীকে জানান, ১৯৪৭ সালের দেশভাগের আগে থেকেই পূর্ববঙ্গের হিন্দু জনগোষ্ঠী সাম্প্রদায়িক অত্যাচার ও গণহত্যার শিকার হয়ে এসেছে বলে তাঁদের অভিযোগ। তাঁর দাবি, পাকিস্তান আমল থেকে শুরু করে ১৯৭১ সালের পর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরও হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন পুরোপুরি বন্ধ হয়নি। মোহিত রায়ের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে ভারত সরকারকে কূটনৈতিক ও প্রয়োজনীয় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলি।
![]()

More Stories
৩২ ধরনের ফল ও সবজি দিয়ে পুরীর সৈকতে দেবী দুর্গার বালুশিল্প, নজর কাড়লেন সুদর্শন পট্টনায়ক
ভারতে ইন্টারনেট গ্রাহক ১১১ কোটির বেশি, জুনের শেষে উল্লেখযোগ্য বৃদ্ধি
খরা মোকাবিলায় জল সংরক্ষণে জোর, সব দফতরকে সমন্বয়ের নির্দেশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর