সোমালিয়া ওয়েব নিউজঃ জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত হলেন বর্ধমান শহরের শ্রীরামকৃষ্ণ সারদাবিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। শিক্ষক দিবস উপলক্ষে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মান তুলে দেন। জাতীয় স্তরে শিক্ষকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের বিভিন্ন প্রান্তের মোট ৪৮ জন বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের দু’জন শিক্ষক রয়েছেন। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বর্ধমান শহরের শ্রীরামকৃষ্ণ সারদাবিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী।
পলাশ চৌধুরীর এই সম্মানে স্বাভাবিকভাবেই খুশি তাঁর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবকেরা। বর্ধমানের শিক্ষামহলেও এই স্বীকৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তাঁর এই জাতীয় স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, একইসঙ্গে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সঙ্গেও যুক্ত শিক্ষকসমাজের কাছে গর্বের বিষয়।

![]()

More Stories
বিদ্যাসাগর শিক্ষা সম্মানে প্রশান্ত মারিক
সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার সহজ করতে একগুচ্ছ নির্দেশিকা রাজ্যের
প্রতিটি জেলায় দুটি করে ‘সিএম শ্রী’ শিক্ষা প্রতিষ্ঠান, ঘোষণা মুখ্যমন্ত্রীর