সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের রেশন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। এতদিন পুলিশ কর্মীরা মাসে ১,৫০০ টাকা করে রেশন ভাতা পেতেন। এবার থেকে সেই ভাতা বাড়িয়ে মাসে ২,০০০ টাকা করা হয়েছে। গত ১ অক্টোবর থেকেই নতুন হারে রেশন ভাতা কার্যকর হয়েছে বলে লালবাজার থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অর্থাৎ, চলতি অক্টোবর মাস থেকেই অতিরিক্ত ৫০০ টাকা করে রেশন ভাতা পাবেন পুলিশ কর্মীরা। অন্যদিকে, আসন্ন পুজো মরশুমে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। আগামী ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর আগে শহর ও রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

![]()

More Stories
নিজের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনেই বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক
জিতাষ্টমী—মায়ের প্রার্থনা, জীমূতবাহনের ত্যাগ আর সন্তানের মঙ্গলের আধ্যাত্মিক কাহিনি
রাজ্যে নতুন শিল্পনীতি প্রকাশের পথে আরও এক ধাপ