সোমালিয়া ওয়েব নিউজঃ পুজোর আগেই রাজ্যে নতুন শিল্পনীতি প্রকাশের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। নবান্নে বৃহস্পতিবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে নতুন শিল্পনীতির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই খসড়া প্রস্তাব পেশ করার কথা। তার আগে মুখ্যসচিব মনোজ আগরওয়াল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শিল্পনীতির খসড়াটি পেশ করবেন। মুখ্যমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরই তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। নতুন শিল্পনীতিতে বিনিয়োগের পরিবেশ আরও সহজ করা, শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ টানার মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া কারখানার জমি কীভাবে অধিগ্রহণ করে পুনরায় শিল্পের কাজে ব্যবহার করা যায়, তা নিয়েও মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যে পড়ে থাকা বা অব্যবহৃত শিল্পজমিকে কাজে লাগিয়ে নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা নিয়েও সরকারের তরফে গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈঠকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ মন্ত্রিগোষ্ঠীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

![]()

More Stories
রাজ্যে আগামী দু’বছরে চারটি নতুন বিমানবন্দর, কেন্দ্র-রাজ্যের সমঝোতা
নারী ও শিশু সুরক্ষায় ১১২ হেল্পলাইন, থানায় থানায় পৌঁছবে নতুন গাড়ি ও মোটরসাইকেল
নিজের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনেই বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক