সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে বাঁশের জেটি বা বাঁশের ফেরিঘাট ব্যবহার করে নৌকা কিংবা ভেসেলের মাধ্যমে মানুষ ও যানবাহন পারাপার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ গতকাল এক নির্দেশে জানিয়েছে, রাজ্যের কোথাও বাঁশের তৈরি জেটি ব্যবহার করে নৌকা বা ভেসেলের মাধ্যমে মানুষ কিংবা কোনও যানবাহন পারাপার করা যাবে না। আদালতের নির্দেশ অমান্য করে এই ধরনের পরিষেবা চালানো হলে স্থানীয় থানার পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের কোথায় কোথায় এই ধরনের অসুরক্ষিত বাঁশের জেটি রয়েছে, তার সংখ্যা কত এবং সেগুলির ক্ষেত্রে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে, তা বিস্তারিত জানিয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই নির্দেশের ফলে নদী ও জলপথে বাঁশের অস্থায়ী জেটি ব্যবহার করে চলা ঝুঁকিপূর্ণ পারাপার পরিষেবা নিয়ে রাজ্য প্রশাসনের উপর নজরদারি আরও বাড়ল।

![]()

More Stories
নিজের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনেই বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক
জিতাষ্টমী—মায়ের প্রার্থনা, জীমূতবাহনের ত্যাগ আর সন্তানের মঙ্গলের আধ্যাত্মিক কাহিনি
পুলিশের কর্মীদের রেশন ভাতা বাড়লো