October 23, 2026

ডিসেম্বর থেকে রেশন গ্রাহকদের চালের বরাদ্দ বাড়ছে, মাথাপিছু ২ কেজির বদলে ৩ কেজি

সোমালিয়া ওয়েব নিউজঃ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় রাজ্যের প্রায় ৬ কোটি রেশন গ্রাহকের জন্য ডিসেম্বর মাস থেকে চালের বরাদ্দ বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুরোধের পর কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নতুন ব্যবস্থায় প্রায় ৬ কোটি রেশন গ্রাহক উপকৃত হবেন। বিশেষ করে PHH বা Priority Household শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে মাথাপিছু চালের বরাদ্দ ২ কেজি থেকে বাড়িয়ে ৩ কেজি করা হবে। ফলে ডিসেম্বর থেকেই রেশন দোকান থেকে আগের তুলনায় অতিরিক্ত এক কেজি চাল পাবেন সংশ্লিষ্ট গ্রাহকরা। কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজ্যের বিপুল সংখ্যক সাধারণ ও নিম্নআয়ের পরিবার সরাসরি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। রেশন ব্যবস্থায় চালের অতিরিক্ত বরাদ্দ বাড়ায় খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে বলেই আশা করা হচ্ছে।

Loading