October 23, 2026

দুর্গাপুজোর ছুটিতে রেকর্ড আয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের, ২১ দিনে ১.৪১ কোটি টাকা

সোমালিয়া ওয়েব নিউজঃ দুর্গাপুজোর ছুটিতে পর্যটকদের ব্যাপক ভিড়ের জেরে রেকর্ড আয় করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। অক্টোবর মাসের প্রথম ২১ দিনে টয় ট্রেন পরিষেবা থেকে মোট ১ কোটি ৪১ লক্ষ ২৩ হাজার টাকা আয় হয়েছে বলে জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২১ অক্টোবর পর্যন্ত প্রায় ১২ হাজার যাত্রী টয় ট্রেনে সফর করেছেন। পুজোর ছুটিতে পাহাড়ে পর্যটকদের ঢল নামার পাশাপাশি টয় ট্রেনে চড়ার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আয়ও এক নতুন উচ্চতায় পৌঁছেছে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহ্যবাহী টয় ট্রেনের আকর্ষণ পর্যটকদের কাছে এখনও সমান জনপ্রিয় বলেই এই পরিসংখ্যান থেকে স্পষ্ট।

Loading