সোমালিয়া ওয়েব নিউজঃ মাওবাদী দম্পতি মঙ্গল ও মালতি কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন। আজ সকালে পুলিশ কমিশনার অজয় নন্দার কাছে আত্মসমর্পণ করে নিজেদের কাছে থাকা একটি AK-47 এবং একটি ইনসাস রাইফেল পুলিশের হাতে তুলে দেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায়। অন্যদিকে মালতি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে তাঁদের যোগ ছিল বলে জানা গিয়েছে। আত্মসমর্পণের পর তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের আত্মসমর্পণের কারণ এবং মাওবাদী সংগঠনের সঙ্গে তাঁদের যোগসূত্র-সহ একাধিক বিষয় খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

![]()

More Stories
পশ্চিমবঙ্গে এনসিসির প্রসারে রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা, পুজোয় প্রশাসনকে সাহায্য ৮ হাজার ক্যাডেটের
দুর্গাপুজোর ছুটিতে রেকর্ড আয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের, ২১ দিনে ১.৪১ কোটি টাকা
ডিসেম্বর থেকে রেশন গ্রাহকদের চালের বরাদ্দ বাড়ছে, মাথাপিছু ২ কেজির বদলে ৩ কেজি