November 17, 2026

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের জবাব দেওয়ার সময়সীমা বাড়ালেন ওম বিড়লা, শেষ সুযোগ ২৪ নভেম্বর

সোমালিয়া ওয়েব নিউজঃ তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠীর সাংসদদের সাংসদ পদ খারিজ সংক্রান্ত বিষয়ে জবাব দেওয়ার জন্য আরও সময় দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভা সচিবালয়ের পাঠানো প্রশ্নের উত্তর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত করার অনুমোদন দিয়েছেন তিনি। তবে অধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এর পরে আর কোনও সময়সীমা বৃদ্ধি করা হবে না। ফলে ২৪ নভেম্বরের মধ্যেই সংশ্লিষ্ট সাংসদদের নিজেদের বক্তব্য ও জবাব জমা দিতে হবে। এই সময়সীমাকে কার্যত শেষ সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।

Loading